সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

আগৈলঝাড়ায় শিক্ষকদের কর্মবিরতি পালন

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় শিক্ষকদের কর্মবিরতি পালন
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় শিক্ষকদের কর্মবিরতি পালন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে কর্মবিরতি পালন করেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান বন্ধ থাকে।

এদিন উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার, পয়সা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, বিএইচপি একাডেমির শিক্ষক মাওলানা ফজলুল হক, শিক্ষক আবু কালাম আজাদ এবং টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া প্রমুখ।

বক্তারা ঢাকায় শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্দোলনরত শিক্ষকদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিতে হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:০১ ● ২৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ