কাউখালীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

হোম » জেলে-মৎস্য » কাউখালীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬


 

কাউখালীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে কচাঁ নদীসহ উপজেলার পাঁচটি নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। এ কাজে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশ সমন্বিতভাবে অভিযান চালাবে।

বাংলাদেশ সময়: ১৮:২৬:১৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ