সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

‘বিএনপি রাজনীতি করার অধিকার জিয়ার আদর্শের সৈনিকদেরই’

হোম » ঢাকা » ‘বিএনপি রাজনীতি করার অধিকার জিয়ার আদর্শের সৈনিকদেরই’
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫


জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের বিএনপি রাজনীতি করার অধিকার আছে-মেজর (অব.) রেজাউল করিম

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের প্রত্যেক সৈনিকের বিএনপির রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলার বিভিন্ন সড়কে কর্মী-সমর্থকদের নিয়ে মোটর শোভাযাত্রা শেষে মাছবাজার এলাকায় পথসভায় তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি কাউকে ঠিকাদারীভাবে দেওয়া হয়নি। নির্দিষ্ট কেউ নয়-দলের নীতি নির্ধারক ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই ঠিক করবেন কে মনোনয়ন পাবেন।

মেজর (অব.) রেজাউল করিম আরও বলেন, মাদারীপুর-৩ আসনে কোনো চাঁদাবাজি চলবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত আছি।

এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন।

 

আরজে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪৬ ● ২৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ