সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গৌরনদীতে বিনামূল্যে গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগের টিকা প্রদান

হোম » বরিশাল » গৌরনদীতে বিনামূল্যে গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগের টিকা প্রদান
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে বিনামূল্যে গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগের টিকা প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে দুই হাজার গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামে ডেইরি পিজিতে কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, ডা. শেখ আরিফুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, সিএ সাফা উদ্দিন তালুকদার সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং গরুর মালিক ও খামারি বৃন্দ। এ ছাড়া ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পশুর কৃমিনাশক ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার রোগের বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ সরকার জানান- এলএসডি গরুর জন্য একটা ভয়ংকর ভাইরাস বাহিত চর্মরোগ। এলএসডি ভাইরাসের সংক্রমণের কারণে গরু-বাছুরে এই রোগ দেখা দেয় এবং এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে যে সময়ে মশা মাছি অধিক বংশবিস্তার সেই সময়ে প্রাণঘাতী এই রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়। সেলক্ষে লাম্পি স্কিন ডিজিজ নির্মূলের লক্ষ্যে এলডিডিপি প্রকল্পের আওতায় দেশব্যাপী গরুকে এলএসডি টিকা বিনামুল্যে প্রদান শুরু করেছে।


এমএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৭ ● ২৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ