সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

পটুয়াখালীতে তদবির-ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশের চাকরি

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে তদবির-ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশের চাকরি
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালীতে তদবির-ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশের চাকরি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীতে ঘুষ বা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২জন তরুনী এবং ১৯জন তরুন। তারা সবাই মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় পটুয়াখালী পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ বছর ২১ জনের বিপরীতে আবেদন করেন এক হাজার ৮০৪ জন। তাদের মধ্যে ২৪০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।

জেলা পুলিশ সূত্র জানায়, ১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। ২৯ আগস্ট শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ ২৪০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ২১ জনকে নির্বাচিত করা হয়।

চাকরির সুযোগ পেয়ে অনেক প্রার্থী আবেগে কেঁদে ফেলেন। তারা জানান, দারিদ্র্যের কারণে পড়ালেখা চালানোই কঠিন হয়ে উঠেছিল। বিনা খরচে চাকরি পেয়ে তারা দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন।

ফলাফল ঘোষণার পর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন।

বাংলাদেশ সময়: ২১:২৯:৩৬ ● ২৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ