কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

হোম » গণমাধ্যম » কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী।

 

সভায় প্রেসক্লাবের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোস্তাফা শফিকুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, জিএম নজরুল ইসলাম, মাস্টার আব্দুর রউফ, গোলাম রাব্বানী, নুরুল আমিন নাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আবুল বাশার, শেখ কওছার আলম, মাস্টার অরবিন্দ কুমার মণ্ডল, ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, মজিবর রহমান, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মাসুদ রানা, আজিজুল ইসলাম ও আরিফুর রহমান প্রমুখ।

 

বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তাঁরা।

 

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০৪ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ