সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

হোম » ঢাকা » ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য স্থানীয়দের ডাকা সড়ক অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ গড়ে তোলে। এতে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আন্দোলনকারীরা বলছেন, ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বাদ দেওয়ার পরিবর্তে ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসনটি পুনরায় চালু করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৪:৫৮ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ