সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

উত্তরায় বিমান দুর্ঘটনায় ছারছীনা পীরের শোক

হোম » পিরোজপুর » উত্তরায় বিমান দুর্ঘটনায় ছারছীনা পীরের শোক
সোমবার ● ২১ জুলাই ২০২৫


ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর) 

 

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।

 

এক শোকবার্তায় তিনি বলেন, আল্লাহর ফয়সালা মেনে নিতেই হবে, দুর্ঘটনা ছিল শুধু ওসিলা। তিনি নিহত পাইলটসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

পীর ছাহেব বলেন, এই মর্মান্তিক ঘটনায় বহু কোমলমতি শিক্ষার্থী আহত হয়েছে। কেউ কেউ দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। চোখের সামনে কাঁদছে অসংখ্য শিশু।

 

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১০ ● ৪২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ