সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বামনায় আটক দুই মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ

হোম » বরগুনা » বামনায় আটক দুই মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে নৌবাহিনী আটক করেছে।

রাতেই বামনা থানায় দেওয়ার পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বামনা ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এরা হলেন- মো. আল আমিন (৩৫) ও মো. তরিকুল ইসলাম মামুন (৩৮)। তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, একটি ডিসকভার মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, তিনটি মোবাইল ফোন ও এক হাজার ৩’শ ৫০ টাকা জব্দ করা হয়।

 

অভিযান শেষে আটক দুজনকে জব্দকৃত মালামালসহ বামনা থানায় হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

বামনা থানার ওসি মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে আজ শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০০:০৭ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ