সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

চক্রান্তের অভিযোগ তুললেন গোবিপ্রবির শিক্ষক ড. রাজিউর রহমান

হোম » ঢাকা » চক্রান্তের অভিযোগ তুললেন গোবিপ্রবির শিক্ষক ড. রাজিউর রহমান
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫


গোবিপ্রবির শিক্ষক ড. রাজিউর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে স্বার্থান্বেষী মহলের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আইন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমান।

তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে জনপ্রিয় শিক্ষকদের মানসিকভাবে দুর্বল করার অপচেষ্টা চলছে। উদ্দেশ্য হলো দুর্নীতি ও অনিয়ম আড়াল করা এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করা।

সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাতে পদোন্নতি ও পোষ্য কোটায় ভর্তি নিয়ে অভিযোগ আনা হয়। তবে তিনি দাবি করেন, সব পদোন্নতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী। এ বিষয়ে বিভাগীয় কমিটি, ডিনস কমিটি ও সিন্ডিকেট সিদ্ধান্ত দিয়েছে।

পোষ্য কোটায় ছাত্র ভর্তি প্রসঙ্গে তিনি জানান, যেকোনো ভর্তিতে একাডেমিক শাখায় নন-জুডিশিয়াল স্ট্যাম্প জমা দেওয়া থাকে। তার সঙ্গে ভর্তির কোনো সম্পর্ক ছিল না।

প্রশ্নফাঁস নিয়ে মিল্টন শেখের নামে প্রচারিত বক্তব্যকেও তিনি ষড়যন্ত্রমূলক বলেছেন। প্রতিবেদক এ বিষয়ে মিল্টন শেখের বক্তব্য চাইলে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।

ড. রাজিউর রহমান বলেন, সবসময় উন্নয়নমূলক কাজে সহযোগিতা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি চক্রান্তকারীদের শাস্তিও দাবি করেন।

বাংলাদেশ সময়: ২০:৪৭:২৫ ● ৩৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ