বরগুনার বামনা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

হোম » গণমাধ্যম » বরগুনার বামনা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


 

বরগুনার বামনা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমান মন্টু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আ. হালিম, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনসহ বামনায় কর্মরত সাংবাদিকেরা।

 

সভায় সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দায়িত্ব পালন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ