কয়রায় ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

হোম » খুলনা » কয়রায় ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


কয়রায় ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটকসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় ইয়াবা কেনাবেচার সময় অভিযান চালিয়ে ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় সরকারি সড়কের পাশে এ অভিযান চালানো হয়।

 

আটক ব্যক্তিরা হলেন কয়রা ৪ নম্বর গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কয়রা থানার পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পল্লীমঙ্গল এলাকায় সড়কের পাশে ইয়াবা কেনাবেচার খবর পায় পুলিশ। পরে রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ