শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন পিরোজপুরের শিক্ষক বেল্লাল হোসেন

হোম » শিক্ষা » শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন পিরোজপুরের শিক্ষক বেল্লাল হোসেন
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন পিরোজপুরের শিক্ষক বেল্লাল হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, নিবেদিত নেতৃত্ব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ভূমিকার স্বীকৃতি পেয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার এন.ডব্লিউ. সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়গুলোকে ওয়েবসাইটভিত্তিক ডিজিটালাইজেশন ও অটোমেশন কার্যক্রমের আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সামিটে তাঁকে সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহারসামগ্রী প্রদান করা হয়। স্পেট আই, হুগিন এন থ্রি টি এবং স্কুল থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির সমন্বিত উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়।

 

স্বীকৃতি নিয়ে বিদ্যালয়ে ফেরার পর শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা যায়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়নে সহকারী প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেনের এ স্বীকৃতি অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সময়: ২১:১৩:৫৯ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ