রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
হোম » পটুয়াখালী » দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশারসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, স্থানীয় সরকার নির্বাচন সমন্বয়ের মাধ্যমে করা হবে। দশমিনায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতারা নিজেদের মধ্যে ছোটখাটো সমস্যাগুলো সমাধান করবেন। সব সমস্যার সমাধান প্রশাসন কিংবা আইন-আদালতের মাধ্যমে করতে হয় না।
বাংলাদেশ সময়: ২১:২৬:১৫ ● ৩১ বার পঠিত
