স্লোভেনিয়ায় চার দিনে ২০ বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক

হোম » প্রবাস » স্লোভেনিয়ায় চার দিনে ২০ বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬


স্লোভেনিয়ায় চার দিনে ২০ বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটকসাগরকন্যা ডেস্ক

 

ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চার দিনে ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

 

ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আফগানিস্তানের ২৯, মিসরের ১২, পাকিস্তানের ১০, বাংলাদেশের সাত, সুদানের পাঁচ, নেপালের চার, আলজেরিয়ার দুই, জর্ডানের দুই, ইয়েমেনের দুই, ইরাকের চার, সোমালিয়ার দুই এবং মরক্কো ও ফিলিস্তিনের একজন করে নাগরিক রয়েছেন।

 

অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সুদানের ১৯, আফগানিস্তানের ১৮, পাকিস্তানের ১৫, বাংলাদেশের ১৩ এবং নেপালের একজন নাগরিক রয়েছেন।

 

এদিকে, ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনের বেশি মানুষ বলকান রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছেন। তবে ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কমেছে।

বাংলাদেশ সময়: ২১:৪০:৩৯ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ