কুয়াকাটা পৌর যুবলীগের সক্রিয় কর্মী খোকন ফরাজী গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » কুয়াকাটা পৌর যুবলীগের সক্রিয় কর্মী খোকন ফরাজী গ্রেপ্তার
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

কুয়াকাটা পৌর যুবলীগের সক্রিয় কর্মী খোকন ফরাজী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় থাকা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মোঃ খোকন ফরাজী (৪৬) কুয়াকাটা পৌর যুবলীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার কচ্ছপখালী ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকাব্বর ফরাজীর ছেলে।

 

মহিপুর থানা পুলিশ জানায়, থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ খান বিশেষ অভিযান চালিয়ে খোকন ফরাজীকে গ্রেপ্তার করেন। তিনি মহিপুর থানার ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১৯ নম্বর মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে গ্রেপ্তার খোকন ফরাজীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ১২:১৬:৩১




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ