পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

হোম » পটুয়াখালী » পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

সাগরকন্যা প্রতিবেদক,  মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। মিছিলে মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সহযোগিতা করেছে বলে স্থানীয় তাদের দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ মিছিলের ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহিপুরের ইউসুফপুর বালিকা দাখিল মাদ্রাসার সামনে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, ২৯ ও ৩০ নভেম্বর পূর্বঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে এ মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করেছে। আমরা যেকোনো মূল্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা বন্ধে সক্রিয় রয়েছি।’

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ