কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হোম » খুলনা » কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সচেতনতা ও দক্ষতা বাড়াতে খুলনার কয়রায় রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) উপজেলার মানবকল্যাণ ইউনিটের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি), এফসিভি ও ভিসিএফের সদস্যরা অংশ নেন।

 

অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ (বিআইডি৪সিজে) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমনের পরিচালনায় প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন দাকোপ-কয়রা সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটির কোষাধ্যক্ষ মো. রিয়াছাদ আলী, কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, পিপলস ফোরামের (পিএফ) সভাপতি মোল্ল্যা মনিরুজ্জামান, সম্পাদক মিজানুর রহমান লিটন এবং সদস্য সাইফুল ইসলাম, খগেন্দ্রনাথ মণ্ডল, রেবেকা খাতুন ও রোজিনা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

প্রশিক্ষণে বাস্তুতন্ত্রের ধারণা, সংরক্ষণ ও পুনরুদ্ধারের করণীয়, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে বাংলাদেশে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রিনহাউস ও গ্রিনহাউস গ্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।

 

প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামত ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:০২:৪৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ