মনপুরায় ভাড়ায় চালিত হোন্ডা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

হোম » ভোলা » মনপুরায় ভাড়ায় চালিত হোন্ডা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


মনপুরায় ভাড়ায় চালিত হোন্ডা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় ভাড়ায় চালিত হোন্ডা থেকে পড়ে ফরজ বানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত ফরজ বানু উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা নাছির ভূঁইয়ার স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত হোন্ডাযোগে বাজারে যাচ্ছিলেন ফরজ বানু। পথে মহিলা মাদ্রাসার সামনে পাকা সড়কে হোন্ডাসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে রাত ৮টার দিকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়।

 

চরফ্যাশন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ