বাকেরগঞ্জে ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম » বরিশাল » বাকেরগঞ্জে ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

সংগৃহীত একটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জে আব্দুর রহিম হাওলাদার (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনশী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আঃ মন্নাফ হাওলাদারের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফিরে রহিম তাঁর স্ত্রীর কাছে মাছ ধরার জালের সুতা চান। পরে ঘুমানোর কথা বলে পরিবারের সদস্যদের ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এরপর দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। দরজা না খোলায় একপর্যায়ে ঘরের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বাড়িতে চিকিৎসক ডেকে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম মাছ ধরা ও ডাঁপ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার আগে তিনি স্থানীয় একটি দোকানে চা পান করে বাড়িতে যান। কিছুক্ষণ পর বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

 

স্থানীয়দের দাবি, রহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর প্রায়ই বিরোধ হতো বলে জানান তাঁরা। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১:২৫:৫৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ