দুমকিতে ২ ইঞ্জিনচালিত নৌকা ও ১০ হাজার মিটার জাল জব্দ

হোম » জেলে-মৎস্য » দুমকিতে ২ ইঞ্জিনচালিত নৌকা ও ১০ হাজার মিটার জাল জব্দ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


দুমকিতে ২ ইঞ্জিনচালিত নৌকা ও ১০ হাজার মিটার জাল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত নৌকা ও ১০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করেছে প্রশাসন। জব্দ করা জালের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত পায়রা ও পাণ্ডব নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম শাহিন ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ