কাউখালীতে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হোম » জেলে-মৎস্য » কাউখালীতে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

কাউখালীতে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কচাঁ নদীসহ উপজেলার পাঁচটি নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

 

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ।

 

নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত অভিযানে নদী থেকে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৭ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ