সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণ সভা কলাপাড়ায় অনুষ্ঠিত

হোম » গণমাধ্যম » সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণ সভা কলাপাড়ায় অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণ সভা কলাপাড়ায় অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান প্রয়াত পুলক চ্যাটার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়।

 

সোমবার সন্ধ্যার পর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু ও আহমেদ তানভীর পাশাসহ অনেকে।

 

সভা শুরুর আগে সাংবাদিক পুলক চ্যাটার্জীর বিদেহী আত্মার শান্তি কামনায় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৬ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ