কালকিনিতে নবজাতকের হাতে গাছের চারা ও জন্মনিবন্ধন

হোম » ঢাকা » কালকিনিতে নবজাতকের হাতে গাছের চারা ও জন্মনিবন্ধন
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

কালকিনিতে নবজাতকের হাতে গাছের চারা ও জন্মনিবন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

‘আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ’- এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নবজাতকদের হাতে একটি করে ফলজ গাছের চারা ও জন্মনিবন্ধন সনদ তুলে দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কালকিনি পৌরসভার উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্লিনিকে গিয়ে নবজাতক ও তাদের মা-বাবার হাতে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস।

 

শিশুর জন্মের সঙ্গে গাছের চারা ও জন্মনিবন্ধন দেওয়ার এই উদ্যোগের বিষয়ে কিশোর কুমার দাস বলেন, ‘শিশুরা যেমন পরম যত্নে বেড়ে ওঠে, গাছের চারাও তেমন যত্নে বেড়ে উঠবে। একই সঙ্গে জন্মনিবন্ধন পেতে যেন ভোগান্তি পোহাতে না হয়, সে লক্ষ্যেও এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পৌরসভার মধ্যে এ কার্যক্রম চলবে। পরবর্তীতে ধীরে ধীরে পুরো উপজেলায় কর্মসূচি সম্প্রসারণ করা হবে।’

 

গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরণের সময় উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ক্লিনিকের মালিকেরা উপস্থিত ছিলেন।

 

নবজাতকদের স্বজনেরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০২ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ