মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাম ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাম ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রাম ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল) 

 

বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাম ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির সংলগ্ন রাম ঠাকুর মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত কর্মসূচিতে হরিনাম কীর্তন, ভোগরাগ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে হাজারো ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সঞ্জয় কুমার গুহ জানান, প্রতিবছরের মতো এবারও রাম ঠাকুরের শিষ্যদের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। হাজারো ভক্তের উপস্থিতিতে সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় তিনি সব ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম ঠাকুর মন্দির কমিটির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা নিতাই সাহা, সুভাষ চন্দ্র কর্মকার, অখিল দেবনাথ, চিকিৎসক নিমাই নন্দি, রিপন দেবনাথ, অমিত চন্দ্র দাস মধু, শিক্ষক মনোজ নাথ, অনিমেষ ভট্টাচার্য, শিক্ষক দিলীপ কর্মকার, নিত্য গোপাল নাথ, মিহির কর্মকার, গোপাল কর্মকার, তাপস নন্দি, লিটন নন্দি, পিযুষ পাল, পলাশ পাল, সুজন দেবনাথ, শিক্ষক সুমন দেবনাথ, হরি মোহন, মৃণাল দেবনাথ, সুমন দেবনাথ, সুমন কর্মকার ও সঞ্জু কর্মকার।

 

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন রাম ঠাকুর মন্দির কমিটির সভাপতি তরুণ দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কর্মকার।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪১ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ