আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপনের মতবিনিময়

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপনের মতবিনিময়
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপনের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করবেন এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবেন। যাতে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরও বলেন, পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রসঙ্গত, বরিশাল বিভাগের মধ্যে আগৈলঝাড়া উপজেলায় সবচেয়ে বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর উপজেলায় ১৬১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।

 

সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, অরবিন্দু সরকার বিন্দু, শ্যামল ঘটক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব দীনেশ চন্দ্র হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:২৯ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ