কয়রায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হোম » খুলনা » কয়রায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে খুলনার কয়রায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সকাল ১০টার দিকে কয়রা সদরে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।

 

কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আকবার হোসেন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মাসুম বিল্লাহ, মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সারোয়ার, সহকারী শিক্ষক অসিত কুমার মণ্ডল এবং শিক্ষার্থী তরিকুল ইসলাম ও তাবাসসুম আক্তার।

 

এ সময় সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ