নাজিরপুরে ফ্রিজের নিচে মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

হোম » পিরোজপুর » নাজিরপুরে ফ্রিজের নিচে মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

নাজিরপুরে ফ্রিজের নিচে মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নরোত্তম মৃধা ওই গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বরিশালে বি.এসসি নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।

 

নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, সকালে নরোত্তম ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ফ্রিজের বৈদ্যুতিক লাইনের তারের সংস্পর্শে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাঁকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবকের মৃত্যু হয়েছে।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ