যুক্তরাজ্যে ফিরেও রাজকীয় দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

হোম » বিশ্ব » যুক্তরাজ্যে ফিরেও রাজকীয় দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

যুক্তরাজ্যে ফিরেও রাজকীয় দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

সাগরকন্যা ডেস্ক

 

যুক্তরাষ্ট্রে ছয় বছর বসবাসের পর যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এক চিঠির মাধ্যমে তাদের বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজা চার্লসের অনুমোদনে সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর হ্যারি ও মেগান আর কর্মরত রাজপরিবারের সদস্য নন। তাদের আর্থিক স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও আগের মতোই সম্মান করা হবে।

 

চিঠিতে আরও স্পষ্ট করা হয়, ডিউক ও ডাচেস অব সাসেক্স হিসেবে তাদের বর্তমান অবস্থানে কোনো পরিবর্তন আসছে না। তবে তাদের দাতব্য ও বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ হিসেবে বিবেচিত হবে এবং তা রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্বের অংশ হবে না।

 

উল্লেখ্য, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে স্বাধীনভাবে জীবনযাপন ও কর্মজীবন গড়ার সিদ্ধান্ত নেন হ্যারি ও মেগান। এরপর তারা যুক্তরাষ্ট্রে চলে যান। সম্প্রতি সন্তানদের নিয়ে ছয় বছর পর আবার যুক্তরাজ্যে ফিরেছেন এই দম্পতি।

বাংলাদেশ সময়: ১০:১১:১৪ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ