মঠবাড়িয়ায় জিপিএ-৫ পাওয়া ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় জিপিএ-৫ পাওয়া ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা
শনিবার ● ২২ আগস্ট ২০২৬


 

মঠবাড়িয়ায় জিপিএ-৫ পাওয়া ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল শরীফ, বেতমোর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. শাহজালাল, শাপলেজা মডেল হাই স্কুল ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাশেদসহ শিক্ষক, অভিভাবক, কৃতী শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আয়োজকেরা জানান, কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষায় তাদের আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।

 

তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিলে তাদের আত্মবিশ্বাস বাড়ে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করবে।’

বাংলাদেশ সময়: ১৭:৫৩:২৫ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ