রূপসায় চায়ের দোকানে যুবককে কুপিয়ে হত্যা

হোম » খুলনা » রূপসায় চায়ের দোকানে যুবককে কুপিয়ে হত্যা
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


 

রূপসায় চায়ের দোকানে যুবককে কুপিয়ে হত্যা

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জয় ঢালি স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

ওসি আরও জানান, জয় ঢালির শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনা জেলা পুলিশ সুপার মো. তাইজুল ইসলাম জানান, জয় ঢালির বিরুদ্ধে রূপসা থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৪৭:৫৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ