সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও ইলম মাহফিল

হোম » কুয়াকাটা » সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও ইলম মাহফিল
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬


সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও ইলম মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) তৃতীয় শাহাদাত বার্ষিকী স্মরণে পটুয়াখালীর কুয়াকাটায় দোয়া ও ইলম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর কুয়াকাটার ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর লতাচাপলী ইউনিয়ন আমির রাসেল মুসল্লী, আলহাজ্ব জহিরুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) কর্মময় জীবন, ইসলামী শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে ন্যায়, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা বলেন, ইসলামী শিক্ষা ও মূল্যবোধ মানুষের ব্যক্তিজীবন ও সমাজজীবনকে সুন্দর ও কল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা ও আদর্শিক চেতনায় গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম মন্নান। তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

মাহফিলের আয়োজন করে কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।


এএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১০:১০ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ