গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গলাচিপা-উলানিয়া সড়কের কাচরিকান্দা বাজারে যতীনের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আরিফ হোসেন গলাচিপা উপজেলার মাটিভাঙা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরিফ হোসেনের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার (১২ আগস্ট) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪০:৩৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ