বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন হাওলাদার

হোম » বরিশাল » বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন হাওলাদার
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন হাওলাদার

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

 

বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ও বন্দর বাজারের ব্যবসায়ী সাব্বির আহমেদ সুমন হাওলাদার বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (১২ আগস্ট) ছিল বন্দর বাজারের ব্যবসায়ীদের কমিটি গঠনের লক্ষ্যে আবেদন গ্রহণের শেষ দিন। সন্ধ্যায় বন্দর বাজার পরিচালনা কমিটি গঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধাসহ আহ্বায়ক কমিটির সদস্যরা সকল পদে আবেদনকারীদের তালিকা যাচাই-বাছাই করেন।

 

এ সময় সাধারণ সম্পাদক পদে সুমন হাওলাদার ছাড়া আর কোনো আবেদন জমা না পড়ায় তাকে ওই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

সুমন হাওলাদার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ীরা। এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বানারীপাড়া প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:১১:১০ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ