গ্রাহকের টাকা আত্মসাত কলাপাড়ায় এবার এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গ্রাহকের টাকা আত্মসাত কলাপাড়ায় এবার এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

গ্রাহকের টাকা আত্মসাত: কলাপাড়ায় এবার এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা বাজার আউটলেট শাখার ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রিয়াদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোস্তফাপুর গ্রামের মো. রহিম বাদশার ছেলে এবং ওই আউটলেটে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

 

এর আগে একই মামলায় রবিবার (৯ আগস্ট) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে আউটলেটটির ম্যানেজার মো. রাহাত ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করে পুলিশ।

 

কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়া বলেন, গ্রেপ্তার রিয়াদুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৬:৩৩ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ