ভাণ্ডারিয়ায় নিখোঁজ গৃহবধূর চার দিনেও সন্ধান মেলেনি

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় নিখোঁজ গৃহবধূর চার দিনেও সন্ধান মেলেনি
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


ভাণ্ডারিয়ায় নিখোঁজ গৃহবধূর চার দিনেও সন্ধান মেলেনিসাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের নাসরিন নাহার বেগম (১৮) নামের এক গৃহবধূ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ আগস্ট এইচএসসি (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর শাশুড়ি ভাণ্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ৯ আগস্ট শ্বশুরবাড়ি থেকে আমানউল্লাহ কলেজের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল নাসরিনের। তবে তিনি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হননি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়ে তাঁর সন্ধান পায়নি।

নাসরিনের শাশুড়ি মনোয়ার বেগম ওই দিন ভাণ্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নম্বর ৩৮০।

পরিবার সূত্রে আরও জানা গেছে, ২০২৫ সালের ২ মে উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তিনি আমানউল্লাহ কলেজে পড়ালেখা করছিলেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ