কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন এ প্লাস, হতে চায় চিকিৎসক

হোম » শিক্ষা » কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন এ প্লাস, হতে চায় চিকিৎসক
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন এ প্লাস, হতে চায় চিকিৎসক

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহানা ফেরদৌসী (হিয়া)। তার এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

 

শাহানা ফেরদৌসী উপজেলার বতুলবাজার গ্রামের বাসিন্দা ঢালী গিয়াস উদ্দিন ও স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী (সিএইচসিপি) উম্মেহানীর একমাত্র কন্যা। ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবা করতে চায়। এ জন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।

 

শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী বলেন, ‘শাহানা ফেরদৌসী বরাবরই ভালো শিক্ষার্থী ছিল। তার স্বভাব-চরিত্রও খুব ভালো। সে বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তার সফলতার জন্য আমি তার বাবা-মা ও বিদ্যালয়ের সব শিক্ষককে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ