রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই: ডা. শফিকুর রহমান

হোম » খুলনা » রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই: ডা. শফিকুর রহমান
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬


 

 

 

 

 

 

 

 

ডা. শফিকুর রহমানসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রীয় কার্যালয়ের অনুমতি নিতে হবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তিনি দাবি করেন, তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে, কিন্তু এখন পর্যন্ত জাতির কাছে কোনো ধরনের দুঃখ প্রকাশ করেনি। বরং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।

গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাধারণ মানুষের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা জেলার বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা এবং বাগেরহাট থেকে নির্বাচিত তিনজন সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:২৮ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ