গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরগুনায় জামায়াতের গণমিছিল

হোম » বরগুনা » গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরগুনায় জামায়াতের গণমিছিল
শনিবার ● ১ আগস্ট ২০২৬


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরগুনায় জামায়াতের গণমিছিলসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বরগুনার বেতাগী ও পাথরঘাটা উপজেলায় গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেতাগীতে উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাবের উপস্থিতিতে অনুষ্ঠিত গণমিছিলে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি কেএম মোর্শেদুল আলম তানু খান। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

অন্যদিকে পাথরঘাটায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মাসুদুল আলমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় শেষ হয়। কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, এসব দাবি বাস্তবায়িত না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ