কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শনিবার ● ১ আগস্ট ২০২৬


কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় খেলাফত মজলিস উপজেলা শাখার কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সদর রোডে অবস্থিত উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস বরিশাল বিভাগের জোনাল পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কামরুল আহসান।

 

এ সময় আরও বক্তব্য দেন কলাপাড়া উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, সদস্য মাসুম বিল্লাহ এবং অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ আমন্ত্রিত অতিথিরা।

 

বক্তারা বলেন, খেলাফত মজলিস একটি ইনসাফপূর্ণ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তারা জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত প্রতিষ্ঠার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

সম্মেলনে উপজেলা খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪০ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ