পিরোজপুরে থানার সামনে দোকানের শাটার ভেঙে চুরি, খোয়া গেছে ৪৫ হাজার টাকা

হোম » পিরোজপুর » পিরোজপুরে থানার সামনে দোকানের শাটার ভেঙে চুরি, খোয়া গেছে ৪৫ হাজার টাকা
বুধবার ● ২৯ জুলাই ২০২৬


 

পিরোজপুরে থানার সামনে দোকানের শাটার ভেঙে চুরি, খোয়া গেছে ৪৫ হাজার টাকা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে সদর থানার বিপরীতে একটি গ্যাস ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) সকালে শহরের সিনান ট্রেডার্স নামের দোকানের শাটারের হুক কাটা অবস্থায় দেখতে পান কর্মচারী। পরে খবর পেয়ে দোকানের মালিক ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান ঘটনাস্থলে এসে ক্যাশবক্স ভাঙা, সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

 

মেহেদী হাসান জানান, দোকানের ক্যাশে থাকা প্রায় ৪৫ হাজার টাকা এবং কিছু ইলেকট্রনিক পণ্য চুরি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও নিরূপণ করা যায়নি।

 

তিনি বলেন, ‘সদর থানার সামনেই যদি একটি ব্যবসাপ্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় নিরাপদে ব্যবসা করবেন?’ তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

মেহেদী হাসান আরও জানান, পাশের দোকানের সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দুই ব্যক্তিকে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৪:০৪ ● ২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ