প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে না রাখার অনুরোধ ব্যক্তিগত সহকারীর

হোম » পিরোজপুর » প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে না রাখার অনুরোধ ব্যক্তিগত সহকারীর
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


 

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা তাঁর উপস্থিতিতে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী হুমায়ুন রশিদ।

 

বুধবার (৪ নভেম্বর) বিকেলে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক বার্তায় হুমায়ুন রশিদ এ অনুরোধ জানান।

 

বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

 

এতে আরও বলা হয়, বিষয়টি কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থেই এ অনুরোধ জানানো হয়েছে।

 

বার্তায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিষয়টিকে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা ও সৌজন্যবোধের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৩২:৩৬ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ