রাঙ্গাবালীতে ‘পালকি বাজারের’ যাত্রা শুরু

হোম » কৃষি » রাঙ্গাবালীতে ‘পালকি বাজারের’ যাত্রা শুরু
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


 

রাঙ্গাবালীতে ‘পালকি বাজারের’ যাত্রা শুরু

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূঁইয়াকান্দা এলাকায় স্থানীয় উৎপাদকদের জন্য ‘পালকি বাজার’ ও উৎপাদকদের শিখনকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে অভিযোজনের লক্ষ্যে প্রদীপ্ত প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে এ বাজার ও শিখনকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধি, উৎপাদক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

আয়োজকরা জানান, ‘পালকি বাজারের’ মাধ্যমে স্থানীয় উৎপাদকরা কৃষিপণ্য, হস্তশিল্পসহ বিভিন্ন স্থানীয় পণ্য প্রদর্শন ও সরাসরি বাজারজাত করার সুযোগ পাবেন। পাশাপাশি শিখনকেন্দ্রের মাধ্যমে উৎপাদকদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনমূলক প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে জাগো নারী ও এসকেএস ফাউন্ডেশন। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে কেয়ার বাংলাদেশ। আয়োজকদের আশা, উদ্যোগটি উপকূলীয় মানুষের টেকসই জীবিকা উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১০:২৯:১১ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ