পটুয়াখালীতে বিএনপি নেতা কাজী মাহাবুব‘র স্মরণসভা ও দোয়া

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে বিএনপি নেতা কাজী মাহাবুব‘র স্মরণসভা ও দোয়া
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


পটুয়াখালীতে বিএনপি নেতা কাজী মাহাবুব‘র স্মরণসভা ও দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য প্রয়াত কাজী মাহাবুব আলমের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৮টায় জেলা বিএনপির আয়োজনে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

স্মৃতিচারণ করে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, ওলামা দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক, প্রয়াত কাজী মাহাবুব আলমের সহধর্মিণী লায়লা আরজুমান আরা, কন্যা মুরছানা আলম, জেলা বিএনপির সদস্য মো. বশির আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, গাজী আশফাকুর রহমান বিপ্লবসহ অনেকে।

বক্তারা প্রয়াত কাজী মাহাবুব আলমের রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ নেছারুল হক।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তবারক বিতরণ করা হয়।


কেবিডি/এমআর

বাংলাদেশ সময়: ১২:৩০:২৪ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ