গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১২ জুলাই) গলাচিপা থানার একটি অভিযানিক দল চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তী ৯ নম্বর ওয়ার্ডের জোরা মিলসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ মো. শাকিল হাওলাদার (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চর আগস্তী এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে।

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম সাগরকন্যাকে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৬ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ