গলাচিপায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


গলাচিপায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

 

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, রোববার (১২ জুলাই) গলাচিপা থানার চর বিশ্বাস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর আগস্তি এলাকায় মাহবুব পেদার মুদি দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৮টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রিমন হাওলাদার (২২), মো. সবুজ সরদার (২৩) ও ইয়ামিন মাতুব্বরকে (২০) গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি চর আগস্তি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে।

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম সাগরকন্যাকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩০ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ