ডাকাতির প্রস্তুতিকালে ভোলায় বন্দুক-গুলিসহ চারজন আটক

হোম » ভোলা » ডাকাতির প্রস্তুতিকালে ভোলায় বন্দুক-গুলিসহ চারজন আটক
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


 

ডাকাতির প্রস্তুতিকালে ভোলায় বন্দুক-গুলিসহ চারজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার সদর উপজেলার ধনিয়া বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় দেশীয় বন্দুক, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এ সময় একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের অস্ত্র-গোলাবারুদসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আটকরা হলেন দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের মো. ফিরোজ জমাদ্দার, চরপাতা ইউনিয়নের কাজীরহাট গ্রামের মো. ফয়সাল ও মো. ইব্রাহীম এবং ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো. কামাল।

 

রবিবার (১৩ জুলাই) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া বালিয়াকান্দি এলাকায় চারজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্থানীয়রা তাদের আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনকে খবর দেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনকে নিজেদের হেফাজতে নেন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র ও গোলাবারুদসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৩৮:০১ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ