মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ সোহেল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

রোববার (৫ জুলাই) সকাল ৭টার দিকে ১২ নম্বর দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাটসংলগ্ন নতুনহাট বাজারে দেলোয়ার বেপারীর চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল একটি নীল রঙের ব্যাগ নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি প্যাকেটে রাখা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

আটক সোহেল দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর প্যাদার ছেলে।

 

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘৫ কেজি গাঁজাসহ সোহেল নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ সময়: ১১:১১:৫৭ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ