দশমিনায় দুস্থ ও দুরারোগ্য রোগীদের মাঝে সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

হোম » পটুয়াখালী » দশমিনায় দুস্থ ও দুরারোগ্য রোগীদের মাঝে সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

দশমিনায় দুস্থ ও দুরারোগ্য রোগীদের মাঝে সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনায় দুরারোগ্য রোগে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আর্থিক সহায়তার চেক এবং উপজেলা পরিষদের পুরাতন ভবনের অডিটোরিয়াম হলরুমে শুকনো খাবার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি উপজেলার ৬৩ জন উপকারভোগীর মাঝে ৫ হাজার ৬০০ টাকার চেক ও শুকনো খাবার তুলে দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মোসা. মরিয়া নুর, সহকারী পুলিশ সুপার মো. জামান, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর ইসলাম, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লা, সদস্য সচিব শাহ আল শানু, গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন এবং সাধারণ সম্পাদক লিয়ার হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও সামাজিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তিনি মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:১০:৪৬ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ