বাউফলে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার, একজন ছাত্রদল নেতা

হোম » পটুয়াখালী » বাউফলে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার, একজন ছাত্রদল নেতা
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

বাউফলে ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৪ জন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াসহ চারজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মালেক ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (২৫), একই ইউনিয়নের বারেক জোমাদ্দারের ছেলে সেফাতুল জোমাদ্দার (৩৪), কনকদিয়া ইউনিয়নের আয়লা এলাকার আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং একই ইউনিয়নের হোগলা এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইরান হাওলাদার (৪৫)।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১০:৪২:২৫ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ